ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ: আইজি প্রিজন

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ফের বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের ৬৮টি কারাগারে বিশেষ বার্তা পাঠানোর মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে। শনিবার দুপুরে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি জানান, বর্তমান করানোর পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার আবারো বন্ধ ঘোষণা করা হলো। এর আগে, গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। সেটা এক বছর বলবৎ ছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে এক বছর পর চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।


তিনি আরো বলেন, পরিস্থিতি ভালো হলে ফের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে বন্দিরা। তবে আগের মতই নিয়ম অনুযায়ী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑